খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের মাসিক অপরাধ এবং পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেখ আল মামুন ।।
আজ বৃহস্প্রতিবার(১৮ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। স্
থানীয় সরকার নির্বাচনী কার্যক্রমে সুষ্ঠুভাবে দয়িত্ব পালন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি মামলা তদন্ত কার্যক্রম সুচারুরূপে তদারকির নির্দেশনা প্রদান করেন। ওয়ারেন্ট ও আলামত নিষ্পত্তির উপর জোর দেন। এছাড়া বিট পুলিশিং কার্যক্রম সমাজের সকল স্তরে পৌঁছে দেয়ার আহবান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ), জনাব নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্)খুলনা রেঞ্জ, সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ,কমান্ড্যান্ট(এসপি) আরআরএফ, খুলনা, র্যা ব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।
