চাটখিলে মির্জাপুর স্কুলে বঙ্গবন্ধু জন্মদিন পালন

আনোয়ারুল আজিম , চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ।।

নোয়াখালীর চাটখিলে মির্জাপুর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পৌর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকি কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।

বুধবার(১৭ মার্চ) বিকেলে স্কুলের হলরুমে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সর্দারে আলমা সুলীনের সভাপতিত্বে প্রধান শিক্ষক মিজানুর রহমান ভুইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ওমর ফারুক, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংবাদিক মামুন হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফয়জুর রহমান সোহেল, নুরুল আলম বাবুল, যুবলীগ নেতা মোঃ ফরিদ, শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ প্রমুখ।

Share this news as a Photo Card

18 March 2021

চাটখিলে মির্জাপুর স্কুলে বঙ্গবন্ধু জন্মদিন পালন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে