লক্ষ্মীপুরের চররুহিতায় কাঁটাতারের বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

হোসেন চৌধুরী :

সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে শত বছরের পুরাতন পথে তারকাঁটার বেড়া দিয়ে রাজমিস্ত্রী দিদারের পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ভাগিনা রায়হান, মিন্টু, রাব্বী, দিপু গংদের বিরুদ্ধে।

পথ ও বাড়ির উঠানে বেড়া দেয়ায় চার সদস্যের একটি পরিবার গত এক ৪ দিন ধরে অবরুদ্ধ আছে। এ ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবিরাজ বাড়িতে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রাজমিস্ত্রী দিদার হোসেন গত ১৪ মার্চ রবিবার লক্ষ্মীপুর সদর থানায় রায়হানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে অন্যরা হলেন ,মিন্টু, রাব্বী ,দিপু। অভিযোগের আসামীরা সবাই ঐ এলাকার বাসিন্দা। অভিযোগ সুত্রে জানা যায়, চররুহিতা গ্রামের কবিরাজ বাড়ির পৈতৃক জমিতে বাপ-দাদার আমল থেকে দুটি পরিবার বসবাস করে আসছিল। জামাল উদ্দিন গংদের থেকে সাড়ে ১০ ডি সম্পক্তি ক্রয় সূত্রে মালিক হয়ে দখল করে বাড়ি নিমার্ণ করেন দিদারগংরা।

তারই সুত্র ধরে “অভিযুক্ত”রা দেশীয় দা, ছেনী, লাঠি-সোটা নিয়ে বাদী দিদারের পরিবারে উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারধর ও নানানরকম হুমকী ধমকি দিয়ে জবরদস্তিভাবে মালিকানা দাবি করে এবং একপর্যায়ে দিদাের বসবাসকৃত বাড়ির দুই পাশে যাতায়াতের পথে কাটা তারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে রায়হান গং’রা। এতে করে গত ৪ দিন যাবৎ ভুক্তভুগি পরিবারটি অবরুদ্ধ হয়ে সেখানে অসহায়ভাবে জীবন যাপন করে চলেছে।

অভিযোগের বিষয়ে, অভিযুক্ত রত্না আক্তার জানায়, বির্তকিত জমিতে দখল গিয়ে বাড়ি নিমার্ণ করে দিদারগংরা। ওই জমিতে আধা ডিসিম সম্পত্তিতে আমাদের মালিকানা আছে।

তিনি আরো বলেন, আমাদের জমি ফেরত দিলে দুই পাশের অবরুদ্ধ বেড়া আমরা তুলে নিবো।