লক্ষ্মীপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ।।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এর অন্যতম লক্ষ্যমাত্রা ‘মানসম্মত শিক্ষা’ নিশ্চিতকরণে লক্ষ্মীপুর জেলার মাধ্যমিক পার্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্প্রতিবার(১৮ মার্চ) জেলা প্রশাসন,লক্ষ্মীপুর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জনাব মোঃ আবদুল মতিন, জেলা শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর।

এ সময় প্রধান অতিথি সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুনগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির জন্য শিক্ষকদের উদ্ধুদ্ধকরণের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে ভিশন-২০৪১ অর্জনের লক্ষ্যে ২১ দফা নির্দেশনা সম্বলিত ডিও লেটার শিক্ষকদের নিকট হস্তান্তর করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর।