পলাশে মোবাইল কোর্ট অভিযানে মাক্স পরিধান না করায় পথচারিদের ম্যাজিস্টেট অর্থদন্ড দিলেন

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর পলাশে উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন এর তত্ত্বাবধানে ২১ মার্চ রবিবার পলাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট’ জনাব সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন স্যার এর তত্ত্বাবধানে সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আমিনুল হক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
পলাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযানে জনস্বাস্হ্য বিধি লঙ্ঘন এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার জন্য বিভিন্ন অপরাধীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্টেট জানান, মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে পলাশ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

21 March 2021

পলাশে মোবাইল কোর্ট অভিযানে মাক্স পরিধান না করায় পথচারিদের ম্যাজিস্টেট অর্থদন্ড দিলেন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে