বন্দর নগরী চট্টগ্রামে যে কোন অনুষ্ঠানের ১০০ জনের বেশি সমাগম নিষেধ

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম ।।
চট্টগ্রামে যে কোন ধরনের সভা সমাবেশ, ওরশ, মহোৎসব বন্ধ এবং সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের অধিক সমাগম নিষিদ্ধ।
করোনার ঝুঁকি মোকাবিলায় এখন থেকে চট্টগ্রামে সকল ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের অধিক অতিথির সমাগম নিষিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রকাশ্য স্থানে সভা-সমাবেশ ওরশ, মিলাদ মাহফিল, মহোৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ থাকবে।
২১শে মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
