কুবিতে রোভার স্কাউট গ্রুপের পরিভ্রমণ পরিকল্পনা

আবু সাঈদ, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোভার স্কাউট গ্রুপের পরিভ্রমণ পরিকল্পনা করা হয়েছে। আগামী ২৪ মার্চ রোভার স্কাউট গ্রুপের ৩ (তিন) জন রোভার “প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের নিমিত্তে ” পরিভ্রমণকারী ব্যাজ ” অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমণ করার পরিকল্পনা করেছে।
এই তিন জন রোভার হচ্ছেন, রোভার খোরশেদ আলম (সিনিয়র রোভার মেট), রোভার আব্দুর রহমান (রোভার মেট), রোভার রাশেদুল আমীন (রোভার মেট)। তারা এই পরিভ্রমণ অর্জনের লক্ষ্যে আগামী ২৪ মার্চ থেকে ২৮ মার্চ এই ৫ (পাঁচ) দিনে পায়ে হেঁটে ১৫০ কি.মি পথ পরিভ্রমণের পরিকল্পনা করেছে। তারা এটা শুরু করবে চট্টগ্রামের লোহাগাড়া থেকে এবং শেষ করবে কক্সবাজার হয়ে টেকনাফের মারিশা বনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে (বাহারছড়া) গিয়ে। তাছাড়া এই পরিভ্রমণের ৭টি (সাত)উদেশ্যেও রাখা হয়েছে।
উল্লেখ্য, রোভার প্রোগ্রাম অনুযায়ী ছয়টি পারদর্শিতা ব্যাজের মধ্যে অন্যতম ও সবচেয়ে আকর্ষণীয় ব্যাজ হচ্ছে “পরিভ্রমণ ব্যাজ”।এই ব্যাজ অর্জনের মাধ্যমে একজন রোভার স্কাউটের ব্যক্তিগত দক্ষতা ও মনোবল বৃদ্ধি পায়। “প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে এই ব্যাজ অর্জন করা অত্যন্ত জরুরী।
