এ এন টিভির ২০ সালের সেরা প্রতিবেদক লক্ষ্মীপুরের আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশের অন্যতম অনলাইন চ্যানেল এ এন টিভি,র প্রতিনিধিদের মধ্যে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আমজাদ হোসেন নিউজের ক্যাটাগরি ও সংবাদাতা হিসেবে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

এর স্বীকৃতিস্বরূপ এ এন টিভি,র চেয়ারম্যান মো. আলাউদ্দিন স্বাক্ষরিত বেস্ট রিপোর্টার সনদ ২৩ মার্চ মঙ্গলবার সকালে নোয়াখালী চাটখিল এ এন টিভি’র চেয়ারম্যান মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আমজাদ হোসেনের হাতে এ সার্টিফিকেট তুলে দেন।

এ সময় আমজাদ হোসেন বলেন, আমি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক এম.এ মালেকের সন্তান, অনলাইন চ্যানেল এ এন টিভি,র ২০২০ সালের প্রায় ২০০ প্রতিনিধিদের মধ্যে অপরাধ বিষয়ক ব্যতিক্রম, এবং, সাহসী প্রতিবেদনের জন্য নিউজ ক্যাটাগরির দিক থেকে আমাকে মূল্যায়নের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমি সাংবাদিকতা জগতে কয়েক বছরের মধ্যে এ কৃতিত্ব অর্জন করতে পেরেছি, আমি এ এন টিভি অনলাইন চ্যানেলের চেয়ারম্যান মো. আলাউদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ।

জানা যায়, আমজাদ হোসেন মফস্বল সাংবাদিকতা করে কয়েকবার জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকা থেকে সম্মাননার ক্রেস্ট, অবদান সার্টিফিকেট, এবং, বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

আমজাদ হোসেন ২০১৭ সালে “দৈনিক মাতৃভূমির খবর” পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি পদে যোগদান করেন । মাতৃভূমির খবর পত্রিকার পাশাপাশি তিনি লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক মানব কল্যাণ পত্রিকাতে লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ।

সাংবাদিকতার বিষয়ে তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন । বর্তমানে তিনি লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার অন্যতম সদস্য এবং লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ।