হাকিমপুরে বিশ্ব যক্ষা দিবস পালন

হিলি প্রতিনিধি:

”মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার”এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।

বুধবার(২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.গাদ্দাফি শিকদার,ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রন শাখার প্রাগ্রাম অফিসার ফরিদুজ্জামান, ফিল্ড অফিসার উম্মে হানিয়া বেগম, পিএলসিএ মওসুমি ইয়াসমিনসহ অনেকে।

এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।