কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০১

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয় এর দিক নির্দেশনায়  অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব মোহাইমেনুর রশিদ এর মনিটরিং এ কালিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর সার্বিক তত্ত্বাবধানে অত্র থানার অফিসার ফোর্স প্রতিদিনের ন্যায় মাদক, ওয়ারেন্ট, অস্ত্র সহ যে কোন অপরাধ ও অসংগতি নিয়ন্ত্রণের অভিযান পরিচালনাকালে এসআই/ মোঃ জিয়ারত হোসেন , এএসআই/শেখ জিল্লুর রহমান, কনস্টেবল ইমাম হোসেন সহ সংগীয় অফিসার ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং-৩০/০৩/২১ খ্রিঃ তারিখ কালিগঞ্জ থানাধীন নলতা ঘোড়াপোতা এলাকা হইতে ৯৮(আটানব্বই) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
উক্ত আসামি মোঃ খোরশেদ মাতবর এর বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকায় হওয়ায় সেখান থেকে ইয়াবা ট্যাবলেট বহন করে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে  অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত   মামলা রুজু করা হইয়াছে।