নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
৩১ মার্চ বুধবার মনোহরদী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে শ্যামল চন্দ্র মিত্র (ভোরের কাগজ ও জিটিভি) এবং সাধারণ সম্পাদক পদে কাজী শরিফুল ইসলাম শাকিল (ভয়েজবিডিটুয়েন্টিফোর ডটকম) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্যরা হলেন সহ সভাপতি মো. হারুন-অর-রশিদ (আমাদের সময় ও ডেইল অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (সময়ের আলো), কোষাধ্যক্ষ মুহা. ইসমাইল হোসাইন খান (কালের কন্ঠ ও ডেইলি ইন্ড্রাস্ট্রি) প্রচার সম্পাদক মো. খাদেমুল ইসলাম (আমার সংবাদ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন সাইদুর রহমান তসলিম (খোলা কাগজ), মো. মোসাদ্দেকুর রহমান খান (ডেইলি নিউজ টুডে), নাজমুল সাখাওয়াত হোসেন (ইত্তেফাক), ইমাম হোসেন রিপন (আমার সংবাদ অনলাইন), মো. আনোয়ার হোসেন (মানবজমিন ও বাংলাদেশ টুডে)।
