পটুয়াখালীর দুমকিতে গরুসহ দুইচোর ধৃত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার থেকে ২এপ্রিল বিকাল ৫টার দিকে কমদামে গরু বিক্রি করায় ইজারাদার সহিদুলের সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে দুমকি থানায় মোবাইল করলে অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস.আই রাসেল গরু চোর লিখন বিশ্বাস ও সফিক প্যাদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের দুধ বিক্রেতা সেলিম বিশ্বাসের বাড়ির পাশে রাস্তা থেকে ২এপ্রিল বেলা ১১টার দিকে গরুটি চুরি করে বিক্রি করার জন্য মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নিয়ে আসে।
এ বিষয়ে দুমকি থানায় মামলা দায়ের হয়েছে।
