দুমকিতে ৩ জন করোনায় আক্রান্ত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে (কোভিড-১৯) দ্বিতীয় ধাপের সংক্রামনের শুরুতেই ৩জন করোনা আক্রান্ত হয়েছে।
শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের হোসেন আলী মৃধার ছেলে দুলাল মৃধা(৪০), শ্রীরামপুর গ্রামের ওহাবখানের ছেলে মেহেদী হাসান (৩০) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী শারমিন আক্তার(৩২)করোনায় আক্রান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ জানান আক্রান্ত রোগীরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
