সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সমগ্র সাতক্ষীরা জেলার মোবাইল কোর্ট পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ ৫ ই এপ্রিল সোমবার, সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল  মহোদয় এঁর নির্দেশনায় সমগ্র সাতক্ষীরা জেলায় অনুনোমোদিত দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধে, মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

এ সময় অনুনোমোদিত দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৯জন ব্যক্তিকে ১২০০০ টাকা  অর্থদণ্ড প্রদান করা হয় ও যাদের মাস্ক নেই, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, সাতক্ষীরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

Share this news as a Photo Card

05 April 2021

সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সমগ্র সাতক্ষীরা জেলার মোবাইল কোর্ট পরিচালনা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে