হিলিতে করোনার সংক্রামন প্রতিরোধে জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে দ্বিতীয় ধাপের করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে জনগনের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করেছে ঔষধ ব্যবসায়ী সমিতি।

বাংলাহিলি ঔষধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার সকালে হিলি বাজারে মাস্ক বিহীন ভাবে আগত সাধারন মানুষ জনের মাঝে এসব মাস্ক বিতরন করেন তারা। এসময় তারা সকলকে বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সমিতির পক্ষ থেকে বিনামুল্যে ৫ হাজার মাস্ক বিতরন করা হয়।

এসময় সেখানে বাংলাহিলি ওষধ ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম,সাধারন সম্পাদক মৃনাল কান্তি সরকার, সদস্য আনছার আলী, সেকেন্দার আলীসহ সমিতির অনেক সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

06 April 2021

হিলিতে করোনার সংক্রামন প্রতিরোধে জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে