লক্ষ্মীপুরের দত্তপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় আজ বুধবার (৭ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনা মোতাবেক সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ মাসুম এর নেতৃত্বে উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ০৫ টি মামলায় ৮,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জনগণকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রতিপালনে সচেতন করা হয়।
নিজে সতর্ক থাকুন, করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকুন।
