লক্ষ্মীপুরে গ্রাম পুলিশদের মাঝে ৬৫টি বাইসাইকেল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর জেলার উন্নয়নের রূপকার, লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক এর  নির্দেশনা মোতাবেক স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% হতে ইউনিয়ন পরিষদসমূহে জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য গ্রাম পুলিশদের মাঝে ৬৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল ) সকাল ১০.০০ ঘটিকায়  উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর, জনাব এ. কে. এম. সালাহ উদ্দিন টিপু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর।

এ সময় বক্তারা বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।