লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

 নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাভুক্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মৎস্য বিভাগ স্হানীয় মজু চৌধুরীহাট নৌ পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। তবে এসময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোওয়ার জামান জানান, মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার থেকে জেলেদের বিরত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো মজু চৌধুরীহাট মাছ ঘাটে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

তিনি আরো জানান, জাটকা ইলিশ রক্ষার্থে মার্চ এবং এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।

এ অভিযানের নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোওয়ার জামান ও সহযোগিতা করেন মজু চৌধুরীহাট নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।

Share this news as a Photo Card

08 April 2021

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে