কমলনগর প্রেসক্লাবের মাস্ক ও লিফলেট বিতরণ

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
করোনা সংক্রমণ রোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগরে মাস্ক ও লিফলেট করেছে কমলনগর প্রেসক্লাব ।
( ৮ই এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চালায় হয়।
এ সময় উপস্থিত ছিলেন চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, কমলনগর প্রেসক্লাব আহবায়ক এম আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এ আই তারেক, সদস্য মোঃ ফয়েজ মাহমুদ, মাহফুজুর রহমান,ইমানুজ্জমান বাসার,শোরাফ উদ্দিন স্বপন, আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
এ সময় বাজারের দোকানে দোকানে গিয়ে ও পথচারী ও ক্রেতা বিক্রেতাদের যাদের মাস্ক নেই, তাদের মাস্ক দেওয়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের মাস্ক পড়ে দোকানে আসার আহ্বান জানানো হয়।
