দুমকিতে বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার নেতৃবৃন্দ স্থানীয় ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। 
সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের পক্ষে সভাপতি এম আমির হোসাইন, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত স্মারকলিপি দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ্ সাদীদ’র কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সহ সভাপতি এবাদুল হক, যুগ্ম সম্পাদক মোঃ সুমন মৃধা, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন জুয়েল, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শাহিন আলম, সদস্য অধ্যক্ষ জামাল হোসেন, মোঃ মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।