সোনাইমুড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বাদ আছর সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও দলের অন্যান্য অনেক নেতৃবৃন্দ এ মহামারিতে আক্রান্ত।
তিনি বলেন, আপনারা বেগম খালেদা জিয়াসহ দেশের জনসাধারণ অনেকেই আজ করোনা ভাইরাসে আক্রান্ত। সবার রোগমুক্তি কামনায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই বেগম খালেদা জিয়াসহ সবার জন্য খাস করে মহান রব্বুল আলামীনের নিকট দোয়া করবেন যেন আল্লাহ পাক এই মহামারি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল আলম, সোনাইমুড়ী পৌর বিএনপির সাধারণ স¤পাদক সৈয়দ রেজায়ে রব্বী মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট সেলিম শাহী, পৌর যুবদলের সভাপতি মজিবুর রহমান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল আলম ফরহাদ, উপজেলা ছাত্র দলের সাধারণ স¤পাদক নূর মোহাম্মদ মিলন, যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ সাদ্দামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রমুখ নেতৃবৃন্দ।
