চাটখিলে মোহাম্মদপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাটখিল (নোয়াখালী ) প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের প্রবাসে থাকা ব্যক্তিদের সংগঠন মোহাম্মদপুর প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার(১৩ এপ্রিল) বিকেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এই সামগ্রীগুলো বিতরন করেন সংগঠনের দেশে থাকা কর্মকর্তারা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির অর্থ সম্পাদক দিন মোহাম্মদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন।সংগঠনটির সহ সভাপতি তারেক রহমান,উপদেষ্ঠা সদস্য সাইফুল ইসলাম রাজা,দিদার হোসেন রাজা,আইন সম্পাদক সাখায়াত হোসেন।
অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি সংযোগে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইতালী প্রবাসী হাফেজ হাফিজুর রহমান,সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কবির হোসেন,সাধারন সম্পাদক সৌদি আরব প্রবাসী জিয়াউর রহমান রাজা,সিনিয়র যুগ্ম সম্পাদক দুবাই প্রবাসী শাহাদাত হোসেন ফয়সাল মোল্লা,উদ্যোক্তা জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্প্দক দুবাই প্রবাসী নাছির উদ্দিন সবুজ,প্রচার সম্পাদক দুবাই প্রবাসী আনিছ আহমেদ জুয়েল।
প্রসংগত যে, সংগঠনটি সব দুর্যোগে ও রমজানে এবং ঈদে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হচ্ছে।

Share this news as a Photo Card

14 April 2021

চাটখিলে মোহাম্মদপুর প্রবাসী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে