চাটখিলে মরহুম সাবমিয়ার পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ।।
রবিবার(১৮ এপ্রিল)  সদ্য প্রয়াত হাসানুজ্জামান ভূঁইয়া সাবমিয়ার পরিবারের পক্ষ থেকে চাটখিলে এবং গ্রামের বাড়ী ছয়ানি টবগাতে ১শ ২০ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মরহুম সাবমিয়ার দ্বিতীয় সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক, মোঃ মেহেদী হাছান রুবেল ভূঁইয়া প্রিয় নোয়াখালী কে জানান, বিতরণ করা ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে চনাবুট দুই কেজি, চাল তিন কেজি,পেঁয়াজ এক কেজি, চিনি এক কেজি, লবণ এক কেজি, তৈল এক লিটার,আলু দুই কেজি,মুড়ি এক কেজি,খেজুর আধা কেজি,রসুন আধা কেজি,লাচ্ছি সেমাই ২পেকেট,ড্যানিশ দুধ ১টা।
এছাড়াও ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে কামরুল হাসান ভূঁইয়া রাসেল ও ছোট ছেলে রিয়াজুল হাসান ভূঁইয়া রিয়াজ।