দুমকিতে সন্ত্রাসী হামলায় আহত ১ ও আটক ০১

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায় ১৭/০৪/২১ সন্ধ্যা ৬টার দিকে রায়হান তালুকদার(২২)কে একই বাড়ির শহিদুল ইসলাম তালুকদারের দুই ছেলে শাহিন তালুকদার ও আরিফ তালুকদার এবং হারুর অর-রশিদ হাওলাদার এর ছেলে নাজমুল হাওলাদার সংঘবদ্ধ হয়ে রায়হানের উপর অতর্কিত হামলা করে।

আহত রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, রায়হানের হাতে ১৯ টি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত রায়হানের বাবা ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৩৭৯/৫০৬ ধারায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নং-১০,তারিখ ১৮/০৪/২০২১ ।

অভিযুক্ত আসামীরা হচ্ছেন মোঃশাহীন তালুকদার, মোঃআরিফ তালুকদার, নাজমুলহা ওলাদার ও বাপ্পি হাওলাদার।

এ বিষয়ে দুমকি থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে ২নং আসামি আরিফ তালুকদারকে আটক করেছে বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মেহেদী হাসান।