হিলিতে কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া খায়ের মধ্যদিয়ে পালিত হলো কৃষক লীগের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় হিলি বাজারে অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি জর্নাদ্দন রায়, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর কৃষক লীগের সভাপতি মিলন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন ডালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।