দুমকিতে শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে আইভি স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট ৭ আর্টিলারি ব্রিগেড এর লেফটেন্যান্ট সাকিব এর নেতৃত্বে এক হাজার প্যাকেট আইভি স্যালাইন প্রদান করেন।
রবিবার (২৫এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার রাজাখালী গ্রামে বিশুদ্ধ পানি ও দুপুর ২ টার দিকে উপজেলা সাস্থ কমপ্লেক্সে আইভি স্যালাইন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমনসহ প্রেসক্লাব দুমকির অন্যান্য সাংবাদিকবৃন্দ, এবং পরে শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে সেনা সদস্যরা বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।
এ সময়  উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, কলেরা ও দুমকিতে মহামারি আকার ধারন করেছে,যার ফলে সেলাইন সংকট দেখা দিয়েছে। তাই সংকট ঠেকাতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকেও সেলাইনের ব্যবস্তা করে দিয়েছি। আজ তারাও (সেনাবাহিনী)এক হাজার প্যাকেট আইভি স্যালাইন প্রদান করেন। এতে সেলাইন সংকট এর ঘাটতি পূরন হবে।

Share this news as a Photo Card

26 April 2021

দুমকিতে শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে আইভি স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে