লক্ষ্মীপুরে ‘‘ওয়াকাস’’ সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করোনা সংক্রমন রোধে লক্ষ্মীপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘‘উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি (ওয়াকাস) এর উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমুনি ও সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নের কিছু গুরুত্বপূর্ন ও জনসমাগম জায়গায় পথচারি, দোকানের শ্রমিক ও সাধারণ জনগনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। বিশ্বব্যাপী মহামারি  আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমন মোকাবেলার দায়িত্ব শুধু সরকারের নয়, এই দায়িত্ব আমাদের সবার।তাই আমাদের সবাইকে সবার অবস্থান থেকে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে।সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে।তাহলেই আমাদের দেশে করোনা সংক্রমন রোধ সম্ভব হবে।

জানা যায়,সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।