চাটখিলে দুই মাদক ব্যবসায়ী আটক

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে ‘১৮০’ পিস ইয়াবা ট্যাবলেট ৫০গ্রাম গাঁঞ্জা সহ  দুই মাদক ব্যবসায়ীকে আটক  করেছে পুলিশ। এর মধ্যে গ্রেফতার কৃত আসামী ইমাম হোসেন পলাশের বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও ১০ টি মাদকের মামলা রয়েছে।
আটককৃতরা হলেন  চাটখিল থানার সিং বাহুড়া গ্রামের (খেজুর তলা আবদুল ব্যাপারী বাড়ির) মৃত মীর হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন পলাশ (৪৫) সাধুর খিল (রঞ্জন আলী চৌধুরী বাড়ির) মৃত আবদুল হাসেমের ছেলে দেলোয়ার হোসেন মুরাদ (৩৩)।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেন।