লক্ষ্মীপুরে সাখাওয়াত হোসেন আরিফের অর্থায়নে হত-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.নুরউদ্দিন চৌধুরী নয়ন এর পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতা সাখাওয়াত হোসেন আরিফের নিজস্ব অর্থায়নে  গরীব, দুস্থ, অসহায়, মেহনতী পাঁচ শত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । 

মঙ্গলবার(২৭ এপ্রিল) সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের ঈদগাহ মাঠে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় শাখাওয়াত হোসেন আরিফ বলেন, বর্তমান করোনা মহামারীর লকডাউনে আমার এলাকার ১ জন মানুষও যাতে ক্ষুদার্থ না থাকে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং, অসহায়দের জন্য আমার এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ।

এ সময় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজীর আহম্মেদ পাটওয়ারী, সদর থানা আওয়ামীলীগের সদস্য ও সমাজ সেবক সৈয়দ আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দীন রনি, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক যুবলীগ নেতা লিটন হাজারী, এবং, ৩নং দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু চৌধুরী সহ প্রমূখ ।