নরসিংদীর রায়পুরায় ২৪টি ইউনিয়নে ৩হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ২৪টি ইউনিয়নের ৩হাজার নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রিয়াদ আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
আজ সকালে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন  রায়পুরা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাদেক।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
পরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পিক-আপ ভ্যানের মাধ্যমে বাকি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

Share this news as a Photo Card

09 May 2021

নরসিংদীর রায়পুরায় ২৪টি ইউনিয়নে ৩হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে