ভাইরাল হতে ফেসবুকে গাঁজা সেবনের ভিডিও: কারাগারে যুবক

বিশেষ প্রতিনিধি ।।

ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় সিগারেটের খালি খোসায় গাঁজা ভরে বন্ধুদের নিয়ে সেবনের দায়ে মো. আব্দুল্লা নামে প্রবাসী এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৯ মে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল্লা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, প্রবাসী মো. আব্দুল্লা বন্ধুদের নিয়ে নিয়মিত সিগারেটের মধ্যে গাঁজা সেবন করে ভাইরাল হওয়ার আশায় সে নিয়মিত সেই গাঁজা সেবনের ভিডিও ফেসবুকে দিতেন। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুল্লাবাদে গাঁজা সেবন করার সময় আব্দুল্লাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় আব্দুল্লাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, ‘আব্দুল্লার সঙ্গে গাঁজা সেবনকারী বাকীদের আটকে অভিযান চলছে। মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

10 May 2021

ভাইরাল হতে ফেসবুকে গাঁজা সেবনের ভিডিও: কারাগারে যুবক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে