চাটখিলে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো ঈদের জামা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ

চাটখিলে আলোর দিশারী স্কুলের সুবিধা বঞ্চিত শিশুরা পেলো ঈদের জামা।

চাটখিলে বহুল প্রশংসিত স্বেচ্চাসেবী সংগঠন অল অফ ওয়ান বিডির পরিচালনায় সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আলোর দিশারীর ক্ষুদে শিক্ষার্থীদের এই জামা উপহার দেয় অল অফ ওয়ান বিডি।

মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ঈদ জামা তুলে দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবূ ছালেহ মোহাম্মদ মোসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেয়র নিজাম উদ্দিন,ওসি আনোয়ারুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুল কানন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।

এতে সভাপতিত্ব করেন অল অফ ওয়ান বিডির সভাপতি কামরুল ইসলাম সঞ্চালনা করেন ইসমাঈল হোসেন।