নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত ও আহত ৫

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে যাত্রিবাহী বাস-হইয়েস মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
বুধবার ১২ মে দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহি লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক নারীসহ তিনজন নিহত ও মাইক্রোবাসটির আরও ৫ জন আহত হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।
যাত্রীবাহি বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Share this news as a Photo Card

13 May 2021

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত ও আহত ৫

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে