পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগ নেতা গোফরান হোসেন বাবু

মুজাহিদুল ইসলাম ,লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবু।

শুভেচ্ছায় গোফরান হোসেন বাবু বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে । তিনি বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার কল্যাণ কামনা করেন ।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে লক্ষীপুর বাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এবিএম গোফরান হোসেন বাবু বলেন, ‘ঈদ-উল- ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ কারনে এবারের ঈদ-উল ফিতর একেবারে ভিন্নভাবে উদযাপিত করতে যাচ্ছি আমরা।তাই সকলের সর্তকতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।