দুমকিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকিতে পানিতে ডুবে সাইফা আক্তার (০৩) শিশুর মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (১৮ মে ) সকল ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ৪ নং ওয়াডে এ দূর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানাযায়,  শ্রীরামপুর গ্রামে শাহাদাত মৃধার  মেয়ে সাইফা (৩) বাসার পাশ্ববর্তী খালের পানিতে ডুবে  মারা যায়।  পরে খাল থেকে তাকে তুলে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এতে পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।