চাটখিলে SHBO সংগঠনের সহযোগীতায় ঘর পেলেন দুল্লবী বেগম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ

নোয়াখালীর চাট‌খিল উপজেলার ৫নং মোহাম্মাদপুর ইউ‌নিয়নের কুলশ্রী গ্রামে অসহায় দুল্লবী বেগমের পরিবারের জন্য সামাজিক সংগঠন Service For Human Being Organization (মানুষের জন্য সেবা) এর পক্ষ থেকে সংগঠনের পৃষ্ঠপোষক ফারুক হোসেন এর নিজস্ব ভূমিতে ও নিজস্ব অর্থায়নে একটি টিউবওয়েল এবং ঘর তৈরি করে। (বৃহস্পতিবার ২০-মে) তৈরিকৃত ঘরটির চা‌বি প্রদান করেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এ এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, Service For Human Being Organization (SHBO) এর প্রধান পৃষ্ঠপোষক ফারুক হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামিলীগের (পূর্ব) সভাপতি জহিরুল ইসলাম হেলাল,  মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান বাহালুল সহ সংগঠনের  স্বেচ্ছাসেবীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

21 May 2021

চাটখিলে SHBO সংগঠনের সহযোগীতায় ঘর পেলেন দুল্লবী বেগম

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে