তথ্য সংগ্রহে বাঁধা- দুমকিতে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি!

দুমকিত(পটুয়াখালী)প্রতিনিধিঃ 
পটুয়াখালীর দুমকিতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহে বাঁধা প্রদান ও সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম ওই ইউপি সদস্যের বিরুদ্ধে শুক্রবার(২১ মে) দুপুরে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। ডায়েরি নং ৭৬৮/২১/৫/২০২১। 
সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম অভিযোগ করে জানান, গত (১৫ মে) পেশাগত দায়িত্ব পালনে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করতে গেলে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ  বাদল হোসেন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। এঘটনার পাঁচদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে আমাকে ডেকে নিয়ে গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি আমি সাথে সাথে দুমকি থানা অফিসার ইনচার্জ  কে জানাই এবং পরেরদিন সকালে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, সামান্য একটু গালাগালি করেছি তবে এরপর সামনে বাড়লে বিষয়টা ভাল হবে না।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, এবিষয়ে সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

21 May 2021

তথ্য সংগ্রহে বাঁধা- দুমকিতে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি!

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে