দুমকিতে সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা, গ্রেফতার ও মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার(২০ মে) সকাল ১০টায় প্রেসক্লাব দুমকির সামনের মহাসড়কে বিএমএসএফ সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএমএসএফ দুমকির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মৃধা, তথ্য ও যোগাযোগ সম্পাদক স্বপন কুমার দাস, অর্থ সম্পাদক শংকর চন্দ্র মিত্র ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন জুয়েল প্রমূখ।
এসময় বিএমএসএফ দুমকির সকল সাংবাদিকগন উপস্হিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তাগন অনতিবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন পাশাপাশি স্বাস্হ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
