লক্ষ্মীপুরের চররুহিতায় ইউনিয়ন আ.লীগের ঈদ পূর্ণমিলনী

মুজাহিদুল ইসলাম ‘লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলা ৪ নং চররুহিতা ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে (২১মে) শুক্রবার বিকেলে ঈদ পূনর্মিলনীর আয়োজন করা হয়।

চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন ফিরোজের সঞ্চালনা বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজাদ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, এডভোকেট রুহুল আমিন মাস্টার,শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সেলিম, সহ-সভাপতি মফিজুল ইসলাম মামুন পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন পাটোয়ারী,কৃষকলীগ নেতা মামুন পাটোয়ারী।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ পূণমিলনী সভায় বক্তব্যে নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন-‘আমার প্রথম বাজেটে যার যার পানির কল নেই সবাইকে একটা করে পানির কল দিবো নিজ অর্থায়নে। এ এলাকা যত রাস্তা, ব্রিজ, কালভার্ট সংস্কারের প্রয়োজন শীঘ্রই তা সংস্কারের ব্যবস্থা করা হবে’।

তিনি আরো বলেন-‘এই চররুহিতা গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করে যাবো।