লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে আগামী ৫ জুন,২০২১ রোজ শনিবার হইতে ১৯ জুন,২০২১ রোজ শনিবার পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২১ বাস্তবায়নে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ মে) উপজেলা হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও জনাব মোহাম্মদ মাসুম।
প্রধান অথিতি তার বক্তব্যে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিতকল্পে কর্তৃপক্ষকে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী খালেদা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সদর, লক্ষ্মীপুর, নাজমুল হাসান, ইউ এফ পি ও সদর,লক্ষ্মীপুর, মোঃ আবুল বাসার, এস আই, লক্ষ্মীপুর মডেল থানা,সদর, লক্ষ্মীপুর, মোঃ সালেহ উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা,সদর,লক্ষ্মীপুর প্রমুখ।
এডভোকেসি সভায় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, স্বাস্থ্যকর্মীবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
