দুমকিতে অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ 
পটুয়াখালীর দুমকিতে অগ্নিকাণ্ডে এক গৃহস্থের বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
বুধবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজাখালী গ্রামের র্ফাম গেট সংলগ্ন মো.শহিদুল ইসলামের  বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার সময় পরিবারের সবাই  বাইরে অন্য ঘড়ে থাকায় হতাহতের হাত থেকে রক্ষা পেলেও মালামালসহ বসত ঘরটি সম্পূর্ণ  ভস্মীভূত হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মালিক মো.শহিদুল ইসলাম জানান, আমি ফজরের নামাজের জন্য উঠলে ঘরের চারিদিক থেকে আগুনের কুণ্ডলী উঠতে দেখে মানুষ জন ডাকাডাকি করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে আমার সব পুরে কয়লা হয়ে জায়। আমার চাল, ডাল, ছেলের নতুন হুন্ডা, টিভি, ফ্রিজ,গরু আদা পোরাসহ এতে আমি প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।
উপজেলা র্নিবাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার চেক প্রাদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম।