নরসিংদীর পলাশে খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি মাইজুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। 
বুধবার ২ জুন দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামি মাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের পর আজ নরসিংদীর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

04 June 2021

নরসিংদীর পলাশে খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে