কালবৈশাখী ঝড়ে পানিতে ভাসছে চট্টগ্রাম

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম ।।
সকাল থেকে একটানা ঝড়ে পানিতে ভাসছে বন্দর নগরী চট্টগ্রাম। কোথাও কোথাও কোমড় সমান আবার কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি।
নগরীর জি,সি মোড়,২ নং গেট, মুরাদপুর, বহদ্দার হাট থেকে রাস্তামাতা, চকবাজার থেকে আনন্দ কিল্লার মোড়ের আগ নিচু স্থান, কোতোয়ালী,রিয়াজ উদ্দিন বাজার, অলংকার মোড়, নগরীর নিচু স্থান গুলো পানিতে ডুবে আছে।
চট্টগ্রামবাসীর মতে এই জলবদ্ধতার জন্য দায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
চট্টগ্রামবাসী আরো বলেন, মেয়র পুরাতন যায় নতুন আসে সি,ডি,এ চেয়ারম্যান পুরাতন যায় নতুন আসে। তাও চট্টগ্রামের জলাবদ্ধতার পরিস্থিতি কোন পরিবর্তন আসে না। বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতি এই চট্টগ্রাম । দুঃখ বিষয় সামান্য ঝড়ে পানিতে ডুবে যায়।মাস ঘুরে বছর চলে আসে তাও কোন পরিবর্তন নেই। বছরের পর বছর এই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাচছি না।রোজ সকালে পূর্ব দিকে সূয উঠে এটা যেমন সত্যি তেমনি প্রত্যেক বর্ষা মৌসুমে পানির নিচে ডুববে এটি ও সত্যি। আর নয় রেষারেষি চট্টগ্রামবাসী জলাবদ্ধতার থেকে বাঁচতে চাই।
