পবিপ্রবি তে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনি ধিঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় র্নিবাহী সংসদ ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রবিবার ০৬ই জুন সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গাছ লাগিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড.মোঃ কামরুল ইসলাম(অ.দা)।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ,পবিপ্রবি শাখার কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য তারা পবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করেন।
