গোলে মেসিকে ছাড়িয়ে গেছেন ভারতের ছেত্রি

অনলাইন ডেস্ক ।।

আন্তর্জাতিক গোলে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ভারতীয় ফুটবল তারকা সুনিল ছেত্রি।

সোমবার(৭ জুন ) কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই গোল করে বিরল এই মাইল ফলকে পৌঁছেছেন ছেত্রি। ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।

সোমবার অনুষ্ঠিত ম্যাচের ৭৯তম মিনিটে তিনি বাংলাদেশের বিপক্ষে গোল করে টপকে যান মেসির করা ৭২ আন্তর্জাতিক গোলকে। ৩৬ বছর বয়সী ওই স্ট্রাইকার ইনজুরি টাইমে ভারতের হয়ে দ্বিতীয় গোল করার পাশাপাশি ব্যক্তিগত সংগ্রহাশালায় যোগ করেন ৭৪টি আন্তর্জাতিক গোল। ইতোমধ্যে বিশ^কাপে কোয়ালিফাইয়ের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও ওই জয়ের মাধ্যমে ভারত নিশ্চিত করেছে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চুড়ান্ত আসর।