লক্ষ্মীপুরে মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বিভিন্ন সড়ক/মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জনাব মো: আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।

৯ জুন বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্হানীয় বনবিভাগের সহযোগিতায় এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন কর হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপপরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর, জনাব শতরূপা তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, জনাব চন্দন ভৌমিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লক্ষ্মীপুর বীজতলা কেন্দ্র।

এ সময় উপজেলা পরিষদের সম্মুখে মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া জাতের ২০০টি বৃক্ষ রোপন করা হয়।