কুবির প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল উৎসবের আয়োজন

কুবি প্রতিনিধি :
স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। গ্রীষ্মকালীন বিভিন্ন প্রজাতির ফলের সমাহারে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ক্যাম্পাসে।
শুক্রবার (১১ জুন) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে মৌসুমী ফল আম, জাম, কাঁঠাল, তাল ও খেজুরের পাশাপাশি পেয়ারা ও কলাসহ ছিল বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন রসালো ফল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ্জাদ বাসার, দপ্তর সম্পাদক সাফায়িত সিফাত, তথ্য ও পাঠাগার সম্পাদক আরাফাত রাফি সহ ক্লাবের অনান্য সংবাদকর্মীরা।
