লালমনিরহাটে বুলেট হত্যা মামলার সাক্ষীকে হত্যার চেষ্টা, গ্রেফতার ১

 লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগ কর্মী ও শ্রমিক নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলার স্বাক্ষী, মোস্তাফিজুর রহমান লতু কে দিনে দুপুরে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুল বাহিনীর বিরুদ্ধে।হত্যা চেষ্টার অভিযোগ এনে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন আহত লতুর স্ত্রী রেবেকা বেগম।এই ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বুড়ির বাজার এলাকায়, প্রকাশ্যে দিবালোকে মোস্তাফিজুর রহমান লুতু কে কুপিয়ে হত্যার চেষ্টা করে আমিনুল বাহিনীর সন্ত্রাশীরা।এতে মারাত্মক ভাবে জখম হন লতু,এই ঘটনার সময় লালমনিরহাট বিচারিক আদালতের একজন ম্যাজিস্ট্রেট ঐ পথ দিয়ে যাবার সময় গাড়ী থামিয়ে পুরো ঘটনা এলাকাবাসীর কাছে শুনেন।হত্যা চেষ্টার ঘটনায় জখম লতুর স্ত্রী রেবেকা বেগম লালমনিরহাট সদর থানায় ১২জুন একটি মামলা দায়ের করেন।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ঐদিন রাতেই এজাহার ভুক্ত আসামী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক কে গ্রেফতার করে। মামলার এজাহারে  মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও শ্রমিক নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলার অন্যতম আসামী আমিনুল খানের নাম রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
ঘটনার সুত্রে এলাকাবাসী জানায়, শ্রমিক নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় মোস্তাফিজুর রহমান লতূ কে বুলেট হত্যা মামলার স্বাক্ষী না দেবার জন্য দীর্ঘদিন যাবত হত্যা  জন্য ভয় ভীতি দেখিয়ে আসছিলো আমিনুল বাহিনী,শ্রমিক নেতা বুলেট হত্যার অন্যতম আসামী
মহেন্দ্রনগর ইউনিয়নের আমিনুল খান। লতু হত্যা মামলার স্বাক্ষ্য দিতে প্রস্তুতি নিচ্ছেন,এমন খবর পাওয়ার পর আমিনুল খাঁন লতু কে মারার জন্য ওৎ পেতে রয়েছেন বলে অনেকেই লতুকে সাবধান করেন।
শুক্রবার মোস্তাফিজুর রহমান লতু বুড়ির বাজারে আসলে,পূর্ব পরিকল্পিত ভাবে আমিনুল বাহিনীর লোকজন রামদা,ছোড়া নিয়ে লতুর উপর হামলা করে,লতু এসময় একটি দোকানে আশ্রয় নিলে আমিনুল বাহিনী তাকে ধরে নিয়ে কিন্ডার গার্ডেন মাঠে এলোপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।এসময় এলাকা বাসী মোস্তাফিজুর রহমান লতু কে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন,পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।গত তিনদিন ধরে লতু অচেতন অবস্থায় রয়েছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মহেন্দ্রনগর বুড়ির বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সহিদুল ইসলাম বলেন বুড়িরবাজার এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।