নয়নকে নিয়ে স্বপ্ন পূরণের আশায় বুক বেঁধেছেন উন্নয়ন বঞ্চিত লক্ষ্মীপুরবাসী : সুজন

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।

আগামী ২১ জুন অনুষ্ঠিত লক্ষ্মীপুর- ২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নতুন আশায় বুক বেঁধেছেন উন্নয়ন বঞ্চিত লক্ষ্মীপুরবাসী।

এডভোকেট মাহমুদুল হক সুজন বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোন এমপি না থাকায় অনেকটা উন্নয়ন বঞ্চিত রয়ে যায় লক্ষ্মীপুর-২ রায়পুর ও সদরের একাংশের এ আসনটি।

মাহমুদুল হক সুজন আরো বলেন, আসন্ন উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে মনোনয়ন দেওয়ায় লক্ষ্মীপুর-২ রায়পুর ও সদরের একাংশ নিজেদের ভাগ্যের উন্নয়নের আশায় বুক বেঁধেছেন উন্নয়ন বঞ্চিত এই আসনের প্রায় সাড়ে ৪ লাখ ভোটার। অবশ্য উন্নয়ন বঞ্চিত এই আসনের ভোটাররা আগ থেকে দাবি জানিয়ে আসছিলেন তৃণমূল থেকে উঠে আসা এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক, যিনি এই অঞ্চলের মাটি ও মানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছেন এবং তাদের দুঃখ দুর্দশা বুঝবেন। তৃণমূলের মানুষের দাবির আলোকে ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন পাওয়ার পর এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বসে না থেকে রাত-দিন নেতাকর্মীদের নিয়ে নৌকার সর্বোচ্চ ভোটে বিজয়ের জন্য কাজ করে যাচ্ছেন । তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে যেন প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।

ইতিমধ্যে নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় ঘুরে ঘুরে নৌকা মার্কায় ভোট চেয়ে উন্নয়ন বঞ্চিত এই আসনে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি নির্বাচিত হলে তার মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ব্যাপক উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয়রা।