লালমনিরহাট আওয়ামিলীগের কমিটি ঘোষনা নিয়ে বিক্ষুব্ধ নেতা কর্মীদের মহাসড়ক অবরোধ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট আওয়ামীলীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষনা নিয়ে, বিক্ষুব্ধ নেতা কর্মীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ।ঘোষিত পদ না পাওয়া সহ বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে রাখায় দলের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
শনিবার ১৯জুন সন্ধ্যা ৭টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন তিস্তা বাসষ্টান্ড এলাকায় আওয়ামিলীগের নেতা কর্মীরা বিক্ষোভ করেন।
এসময় রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা। এতে শত শত ট্রাক,বাস,পিকাপ সহ সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালীন গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের স্ত্রী বক্তৃতায় বলেন,সদ্য ঘোষনাকৃত লালমনিরহাট জেলা কমিটিতে বিএনপি থেকে আগত অনুপ্রবেশকারী, ও সন্ত্রাশীদের জায়গা দেওয়া হয়েছে,পরিবার তন্ত্র কে স্থান দেওয়া হয়েছে,সেই সাথে সম্মেলন স্থলে কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক ঘোষনা দিয়েছিলেন ১নং যুগ্ন সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা স্বপন এবং সহ সভাপতি হিসেবে অ্যাডঃ আশরাফ হোসেন বাদলের নাম।পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার পর দেখা যায় সেখানে প্রতিশ্রুতি রাখা হয়নি।এরই প্রতিবাদে নেতা কর্মীরা বিক্ষোভ ফেটে পড়েন।এই কমিটি বাতিল না হলে বৃহত্তর কর্মসূচীর আলটিমেটাম দেওয়া হয় সড়ক অবরোধ থেকে।
